কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০১:৪৫ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার আদলে ফুটওভার, থাকছে চলন্ত সিঁড়িও

আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। ছবি : কালবেলা
আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। ছবি : কালবেলা

প্রায় চার কোটি টাকা ব্যয়ে আফতাবনগর-মেরুল সড়কে ফুট ওভারব্রিজ নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ফুট ওভারব্রিজটি নৌকার আদলে নির্মাণ করা হবে। এতে থাকবে দুটি চলন্ত সিঁড়ি।

বুধবার (১৪ জুন) আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ফুট ওভারব্রিজটি নির্মাণের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এর আগে ফুট ওভারব্রিজের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সেখানে মেয়র আতিকুল ইসলাম বলেন, নিরাপদে পথচারী পারাপারের লক্ষ্যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সামনে প্রায় চার কোটি টাকা ব্যয়ে একটি নতুন ফুট ওভারব্রিজ নির্মাণকাজ শুরু হচ্ছে। উক্ত ফুট ওভারব্রিজে ২টি এস্কেলেটর থাকবে। ফুট ওভারব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবে। এ ছাড়া রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারী পথচারীরা নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ পাবেন।

এ সময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা, বোর্ড অব ডিরেক্টরস প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এই ফুট ওভারব্রিজটির আফতাবনগর-মেরুল ফুট ওভারব্রিজ নামকরণ না করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনের এই ফুট ওভারব্রিজটির নাম ইস্ট ওয়েস্ট ফুট ওভারব্রিজ নামকরণের অনুরোধ জানান।

অনুরোধের পরিপ্রেক্ষিতে মেয়র আতিকুল ইসলাম এই ফুট ওভারব্রিজের নামকরণ ইস্ট ওয়েস্ট করার ঘোষণা দেন। সেই সঙ্গে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় যেন এটির রক্ষণাবেক্ষণ এবং সঠিকভাবে পরিচালনা করে সেই নির্দেশনা দেন।

আতিকুল ইসলাম বলেন, আমি আমাদের ডিএনসিসির প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি এই ফুট ওভারব্রিজটি যেন দেখতে সবচেয়ে সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়। নানা কারণে এটি নির্মাণকাজ পিছিয়ে গিয়েছিল। তবে এখন আমি নির্দেশনা দিয়েছি যেন অতিদ্রুত সময়ে যেন এটির কাজ শেষ হয়। সর্বোচ্চ ৬ মাসের মধ্যে আগামী বছরের শুরুতে যেন আমরা এটি চলাচলের জন্য উদ্বোধন করতে পারি।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুখ্য উপদেষ্টা, বোর্ড অব ডিরেক্টরস প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়টির উপাচার্য প্রফেসর ড. এম এম শহিদুল হাসান, বোর্ড অব ট্রাস্টিজ সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১০

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১১

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১২

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৩

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৬

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৭

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৮

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৯

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

২০
X