কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নাসির, মহাসচিব আলী নেওয়াজ

নাসির-উদ-দৌলা ও কে এম আলী নেওয়াজ। ছবি : সংগৃহীত
নাসির-উদ-দৌলা ও কে এম আলী নেওয়াজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দৌলা সভাপতি এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) অ্যাসোসিয়েশনের ইস্কাটন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এর গঠনতন্ত্র পর্যালোচনা ও সমঝোতার মাধ্যমে ২০২৫-২৬ সালের জন্য সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য সভাপতি ও মহাসচিব নির্বাচিত করা হয়।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক সচিব, ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ এফসিএমএ, মহাসচিব ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সদস্য (সচিব) মুহাম্মদ মাহবুবুর রহমান ও অ্যাসোসিয়েশনের কিছু সংখ্যক পদের কর্মকর্তারা সম্প্রতি তাদের কর্মকাল শেষ হওয়ায় অ্যাসোসিয়েশনটির গঠনতন্ত্র মোতাবেক ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়।

এতে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সহস্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশ, বৈষম্যহীন দেশ গড়ে তোলার যে প্রত্যয় ও অঙ্গীকার অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেই অঙ্গীকারের সঙ্গে একাত্ম হয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত সভাপতি অ্যাসোসিয়েশনের সদস্যদের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X