মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নূহের লতিফ খানের মৃত্যুতে ডিসিসিআইর গভীর শোক

নূহের লতিফ খান। ছবি : সংগৃহীত
নূহের লতিফ খান। ছবি : সংগৃহীত

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক পরিচালক নূহের লতিফ খান (৪১) এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ডিসিসিআইয়ের সভাপতি তাসকীন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আমেরিকান হাসপাতালে স্থানীয় সময় ভোর ২টা ১৮ মিনিটে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম নূহের লতিফ খান ২০১৮-২০২০ মেয়াদে ঢাকা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশিষ্ট উদ্যোক্তা নূহের লতিফ খান ‘জুলস পাওয়ার লিমিটেড’ এবং ‘টেকনাফ সোলারটেক এনার্জি লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন এবং তার প্রতিষ্ঠানগুলো দেশে নবায়ানযোগ্য জ্বালানি খাতের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে তিনি একজন অন্যতম অগ্রদূত। এ ছাড়াও তিনি ‘বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট পাওয়া প্রডিউসারস অ্যাসোসিয়েশন’-এর সক্রিয় সদস্য ছিলেন। টেকসই জ্বালানি এবং বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি প্রণয়ন, সংস্কারের পাশাপাশি এখাতের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।

মরহুমের মরদেহ দুবাই থেকে আনার পর বারিধারা জামে মসজিদে জানাজা শেষে ঢাকার বনানীতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনী কবরস্থানে সমাহিত করা হবে। তার জানাজার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X