কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৭৬৯

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

যৌথবাহিনীর বিশেষ অভিযান অপারেশন ‘ডেভিল হান্টে’ সারা দেশে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ১ হাজার ৩৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৭৬৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেপ্তার হয়েছে ৫৭২ জন।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ১ হাজার ৬৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৪৬১ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ ঘণ্টার অভিযানে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি দেশীয় দোনলা বন্দুক (এলজি), একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে সারা দেশে অপারেশন ‘ডেভিল হান্ট’ শুরু হয়। দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত এ অপারেশন শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X