বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সীমান্তের কাছে আইএসআই জড়ো হওয়ার খবর খাঁটি কল্পকাহিনি’

সিএ প্রেস উইং। ছবি : সংগৃহীত
সিএ প্রেস উইং। ছবি : সংগৃহীত

ভারতের নয়াদিল্লির ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘খাঁটি কল্পকাহিনি’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ফ্যাক্ট চেকিং উইং ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’।

শনিবার (১ মার্চ) প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় সেই খবরের শিরোনাম ছিল, ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো জড়ো হচ্ছে’। তবে প্রতিবেদনটি সংবাদমমাধ্যমটির একেবারেই কল্পনাপ্রসূত বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

প্রেস উইং আরও জানায়, শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনকে বাংলাদেশিরা উৎখাত করার পর থেকে এই ধরনের অন্যান্য গালগল্পের মতো এটিও আরেকটি গল্প, যেখানে কোনো প্রমাণ কিংবা কোনো নামধারী উৎসের কথা উল্লেখ করা হয়নি।

মূলত, খবরটিতে এক উৎস হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে উলফা নেতা পরেশ বড়ুয়া তার আগের জঙ্গি কার্যক্রম পুনরায় শুরু করার কোনো ইচ্ছা রয়েছে।

ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে যে বড়ুয়াকে শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে’। তবে বাস্তবে তিনি পলাতক এবং চীনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পত্রিকাটি বাংলাদেশের ‘আরবি, উর্দু ও বাংলা’ মাধ্যমের যোগাযোগে আড়ি পেতেছে।

প্রেস উইং জানিয়েছে, এই গল্প খাঁটি কল্পকাহিনি এবং ট্রিবিউনের কাছে ‘বিশেষ’; কারণ এটির অস্তিত্ব কেবল তার কর্মীদের কল্পনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X