কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিইউজের

যায়যায়দিন পত্রিকার লোগো। ছবি : সংগৃহীত
যায়যায়দিন পত্রিকার লোগো। ছবি : সংগৃহীত

দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (১২ মার্চ) ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।

তারা বলেন, যায়যায়দিনের ডিক্লারেশন বাতিলের মধ্য দিয়ে গণমাধ্যমের দুশমন বিগত ফ্যাসিস্টের পদাঙ্ক অনুসরণ করছে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। ডিইউজে সবসময় সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সংবাদপত্র বিরোধী বা এর প্রকাশনা বন্ধের মতো কোনো নিষ্ঠুর তৎপরতাকে ইউনিয়ন বরদাশত করে না।

বিবৃতিতে বলা হয়, সরকার প্রধানসহ উপদেষ্টারা একদিকে বলছেন অন্তর্বর্তী সরকার কোনো পত্রিকা বন্ধ বা গণমাধ্যমের ওপর কোনো চাপ প্রয়োগ করবে না। অন্যদিকে বিশেষ মহলকে সন্তুষ্ট করার জন্য ন্যাক্কারজনকভাবে পবিত্র রমজান মাসে ঈদের পূর্ব মুহূর্তে যায়যায়দিন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করে কয়েকশ’ সাংবাদিক-কর্মচারীর জীবন জীবিকাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সরকারের এহেন অমানবিক কর্মকাণ্ড ফ্যাসিস্ট হাসিনা সরকারকেও হার মানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যায়যায়দিন পত্রিকার প্রধান কার্যালয় বেদখল হওয়ার পর জেলা প্রশাসন কার্যালয়কে অবহিত করে প্রেস পরিবর্তন করা হয় এবং যথারীতি পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখা হয়। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু জেলা প্রশাসন উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করার মতো চরম ধৃষ্টতা দেখিয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন অবিলম্বে যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X