চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের মঞ্চেই ‘জাস্টিস ফর হাদি’ প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ 

নবদম্পতির হাতে ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড। ছবি : সংগৃহীত
নবদম্পতির হাতে ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড। ছবি : সংগৃহীত

বিয়ের আসরে দাঁড়িয়ে ‘জাস্টিস ফর হাদি প্ল্যাকার্ড’ হাতে বিচারের দাবি জানিয়েছেন সুজন বিশ্বাস ও কুররাতুল আইন কানিজ নবদম্পতি। অভিনব এই প্রতিবাদ এলাকায় আলোচনা সৃষ্টি করেছে।

সোমবার (৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার ধরমপুর গ্রামে বিয়ের আসরে প্ল্যাকার্ড হাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারে দাবি জানান নবদম্পতি।

বর্ণাঢ্য উৎসব আয়োজনে ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মো. সুজন বিশ্বাসের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের ভিপি কুররাতুল আইন কানিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে এক পর্যায়ে বর-কনে ‘জাস্টিস ফর ওসমান হাদি’ লেখা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রদর্শন করেন।

জানা গেছে, কনে কবিরাতুল আইন কানিজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডাকসুর শামসুন নাহার হলের ভিপি (সহসভাপতি) নির্বাচিত হন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া বর সুজন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত আছেন।

বিয়েতে আগত অতিথিরা জানান, নবদম্পতির এ অভিনব উদ্যোগের মাধ্যমে ওসমান বিন হাদির ন্যায়বিচারের দাবিতে তাদের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। বিয়ের আনন্দ অনুষ্ঠানের মধ্যেও তারা মানবিক প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নবদম্পতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ভিপি কুররাতুল আইন কানিজ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘হাদি ভাইয়ের ন্যায়বিচারের লক্ষ্যে আমরা আমাদের আনন্দঘন মুহূর্তেও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানিয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের দাবি অব্যাহত থাকবে।’

বর মো. সুজন বিশ্বাস বলেন, ‘বিয়ে আনন্দ উৎসবের মুহূর্ত থেকেই আমরা অন্যায়ের বিরুদ্ধে একটি দৃঢ় বার্তা দিতে চেয়েছি। আমরা জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির বিচার চাই।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X