কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই মাসে সংখ্যালঘু হামলার ঘটনা ৯২টি : ঐক্য পরিষদ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর সহিংসতা অব্যাহত রয়েছে উল্লেখ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে, চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সংখ্যালঘু-আদিবাসীদের টার্গেট করে মোট ৯২টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে হত্যার ঘটনা ১১টি, ধর্ষণের ঘটনা ৩টি, মন্দিরে হামলার ঘটনা ২৫টি, ধর্ম অবমাননার অভিযোগ ১টি, আদিবাসীদের ওপর হামলার ঘটনা ৬টি; বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ৩৮টি; চাকরি থেকে অপসারণ ২টি এবং অন্যান্য হামলা ৬টি।

বুধবার (১২ মার্চ) হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঐক্য পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর এ পাঁচ মাসে সংখ্যালঘুদের টার্গেট করে হামলার ঘটনা ঘটেছে ২১৮৪টি। এর মধ্যে হত্যার ঘটনা ৩২টি, উপাসনালয়ে হামলার ঘটনা ১৩৩টি, নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ১৩টি; বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ১৯০৬টি; জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ঘটনা ৪৭টি, শারীরিক নির্যাতনের ঘটনা ৩৮টি এবং ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তারের ঘটনা ১৫টি। এসব ঘটনার বিস্তারিত উল্লেখ করে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবহিত করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৯ মার্চ ঢাকার সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে হত্যা করে স্বর্ণ লুটের ঘটনাস্থল অতিসম্প্রতি পরিদর্শন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ বসু, যুব ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক সুজিত কুমার ঘোষ, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশিস নাগ, শম্ভু সরকারসহ স্থানীয় নেতারা।

নেতারা হত্যাকাণ্ডের শিকার দিলীপ দাসের স্ত্রী ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলামের সাথে দেখা করে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিতের আহ্বান জানান তারা। এছাড়াও প্রতিনিধি দল আশুলিয়ার বাঁশবাড়ি থানাস্থ সন্তোষ ঠাকুরের বাড়ির জায়গা-জমি জনৈক জাহাঙ্গীর আলম কর্তৃক অবৈধভাবে দখলে রাখার ঘটনাস্থলও পরিদর্শন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X