কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০১:১৭ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা থাকবে বিএমইউ বহির্বিভাগ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গেট। ছবি : কালবেলা
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গেট। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসাব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। ছুটিতে রোগীদের সুবিধার্থে আগামী শনিবার ( ২৯ মার্চ ) ও বুধবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।

এদিকে ঈদের দিন ভাইস চ্যান্সেলর নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ২৮, ৩০, ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল। এর মধ্যে পবিত্র শবেকদর উপলক্ষে ২৮ মার্চ শুক্রবার এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ৪ এপ্রিল শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে শনিবার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫-এর ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা আব্দুল আহাদ।

এতে আরও বলা হয়, আগামী ৫ এপ্রিল ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত। এদিনেই প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১০

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১১

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১২

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৩

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৪

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৫

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৬

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৭

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৮

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৯

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

২০
X