কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

আত্মহত্যা প্রতিরোধে জাতীয় সমাবেশ

বিএমইউতে জাতীয় সমা‌বেশ। ছবি : কালবেলা
বিএমইউতে জাতীয় সমা‌বেশ। ছবি : কালবেলা

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) জাতীয় সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব‌্যাপী বিএমইউ মিলনায়ত‌নে এই সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শতাধিক শিক্ষার্থী, প্রশিক্ষণরত চিকিৎসক ও রেজিস্ট্রার অংশ নেন।

ওয়াক দ‌্য টক শীর্ষক এই সমা‌বে‌শের আ‌য়োজন ক‌রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি), বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মনোরোগ বিদ্যা বিভাগ। সমা‌বে‌শে সচেতনতামূলক র‍্যালি, ফটো প্রদর্শনী, ওয়েলনেস সেমিনার, উন্মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় ক‌রেন বি‌শেষজ্ঞরা।

অনুষ্ঠ‌নে প্রধ‌ান অতি‌থি ছি‌লেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বি‌শেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন বিপিএর মেম্বার সে‌ক্রেটা‌রি অধ‌্যাপক ড. মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটির (বিএমএসএস) সভাপ‌তি ড. ইফতেখার আহমেদ সাকিব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপকড. মোহাম্মদ শামসুল আহসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প‌রিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আহ্বায়ক অধ‌্যাপক ড. মো. আব্দুল মত্তালিব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আবু জামিল ফয়সাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলোকচিত্রী ও দৃক এজেন্সি এবং ফটোগ্রাফি স্কুল পাঠশালার সহ-প্রতিষ্ঠাতার জন্য পরিচিত ড. শহীদুল আলম ।

তিনি আত্মহত্যা প্রতিরোধমূলক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

শেখ সাঈদ আরসালানের কবিতা

কি অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১০

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

১১

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

১২

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

১৩

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

১৪

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

১৫

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১৬

বেনজীরকে দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১৭

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১৮

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৯

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

২০
X