কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মুজিববর্ষ পালনে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়, অনুসন্ধানে দুদক

শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা ব্যয়ে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণের অভিযোগ অনুসন্ধানে শেখ হাসিনা, শেখ রেহানাসহ অন্যদের বিরুদ্ধে সাত সদস্যের কমিটি গঠন করেছে দুদক।

বুধবার (০৯ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানায় দুদক সূত্র।

এদিকে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের’ মাধ্যমে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি বৃহস্পতিবার (০৯ এপ্রিল) শুরু হতে যাচ্ছে।

৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির পৃথক ছয় মামলার অভিযোগপত্র দাখিলের ১৫ দিন পর ঢাকা মহনগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে তিন ধাপে সেগুলো গ্রহণের শুনানি শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন-দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

শুনানি শেষে অভিযোগপত্র গৃহীত হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হবে।

গত ২৪ মার্চ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পূর্বাচলে প্লট দুর্নীতির ছয় মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা পরিবারের সাতজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী ও ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। তাদের সঙ্গে আসামি করা হয়েছে রাজউক এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তা, যাদের নাম ছয় নাম মামলায় আলাদাভাবে এসেছে।

এ মামলাগুলোর মধ্যে ১০ এপ্রিল একটি, ১৩ এপ্রিল তিনটি ও ১৫ এপ্রিল তিনটির অভিযোগপত্র আদালতে শুনানির জন্য তোলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X