কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পথ নবজাতকের সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি

বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

পথ নবজাতকের সুরক্ষায় নিউবর্ন হাব গড়ে তোলার দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা। এতে সামাজিক ও আর্থিক দৈন্যতার কারণে অনাকাঙ্ক্ষিত সন্তানকে নিজের নাম পরিচয় গোপন রেখে ওই হাবে রেখে যেতে পারবেন। এতে অবহেলায় নবজাতকের মৃত্যু রোধ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান মুজিব তার লিখিত বক্তব্যে বলেন, গত বছর অন্তত ৯৪ পথ নবজাতক উদ্ধার করা হয়। যার মধ্যে ৬৪ জনই মারা যায়। নিউবর্ন হাব ছোট্ট বাচ্চাদের লালন-পালনের একটা ব্যবস্থা। সেখানে সামাজিক পরিচয় ও আর্থিক দৈন্যতার কারণে যেসব বাচ্চাদের রাস্তায় ফেলে রেখে যায়। সেই হার কমে আসবে। পথ নবজাতকের সুরক্ষাও নিশ্চিত হবে।

তিনি বলেন, নিউবর্ন হাব তৈরি করা গেলে ৯৪ জনের মধ্যে ৯০ জনকে রক্ষা করা যেত। পথ নবজাতকদের বাঁচিয়ে রাখতে দরকার বুকের দুধ। কিন্তু পথ নবজাতকের মা না থাকায় দেশে হিউম্যান মিল্ক স্টোরেজ চালু করা দরকার। হিউম্যান মিল্ক ব্যাংক চালুর জন্য দেড় কোটি টাকার যন্ত্রপাতি কেনার পরেও ইসলামি ফাউন্ডেশন ও সরকারের অনুমোদনের অভাবে চালু করা যাচ্ছে না। সরকার সদয় হলে এই মিল্ক ব্যাংক চালু করা সম্ভব।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম বলেন, পথ নবজাতক উদ্ধার করা। যথাযথ চিকিৎসা নিশ্চিত করে সুস্থ করে তোলা। নিরাপদ আশ্রয়ে রাখতে হবে। বিষয়টি নিয়ে সচেতনতা করতে হবে। এই কাজ ফাউন্ডেশন একা পারবে না। এ জন্য সমাজকে এগিয়ে আসতে হবে। গণমাধ্যমের দায়িত্ব গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির মঞ্জু এবং সাংবাদিক একেএম সাখাওয়াত হোসন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X