কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০১:২৮ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ছবি : সংগৃহীত
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাই থেকে অবৈধ অভিবাসী উচ্ছেদে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্ভুলভাবে শনাক্ত করতে একটি আধুনিক এআই টুল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

রোববার (১১ জানুয়ারি) মুম্বাই পৌরসভা (বিএমসি) নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ‘মহায়ুতি’ জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশকালে তিনি এই ঘোষণা দেন। খবর এনডিটিভির।

বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিস বলেন, আমরা মুম্বাইকে বাংলাদেশি ও রোহিঙ্গামুক্ত করব। আইআইটির সহায়তায় একটি এআই টুল তৈরি করা হবে, যা সহজেই অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে পারবে।

পাশাপাশি তিনি প্রতিটি পৌর স্কুলে এআই ল্যাব স্থাপনের প্রতিশ্রুতিও দেন। বিজেপি নেতৃত্বাধীন এই জোট ‘প্রযুক্তিনির্ভর শাসন’ প্রতিষ্ঠা এবং মুম্বাইকে ‘বৈশ্বিক পাওয়ার হাউস’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে তাদের নির্বাচনী প্রচার শুরু করেছে।

তিনি আরও বলেন, অভিবাসীরা প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে জাল নথিপত্র সংগ্রহ করে এবং পরে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে—এমন একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি তাদের নজরে এসেছে।

বিদ্বেষ ছড়ানোর অভিযোগ অস্বীকার করে ফড়নবিস বলেন, মুম্বাইয়ে বসবাসরত বৈধ অ-মারাঠি ভাষাভাষীরা সম্পূর্ণ নিরাপদ। তার দাবি, কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি জানান, এনডিএ সরকারের মূল লক্ষ্য মুম্বাইকে একটি টেকসই ও প্রাণবন্ত মহানগরীতে রূপান্তর করা। এ লক্ষ্যে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি শহরের যানজট নিরসন ও অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মহারাষ্ট্র কংগ্রেস। দলটির মুখপাত্র শচীন সাওয়ান্ত ফড়নবিসকে ‘স্বপ্নের সওদাগর’ আখ্যা দিয়ে বলেন, মুখ্যমন্ত্রী রেকর্ডসংখ্যক অবৈধ অভিবাসী শনাক্তের দাবি করলেও এ বিষয়ে কোনো দাপ্তরিক তথ্য বা পরিসংখ্যান জনসমক্ষে উপস্থাপন করছেন না।

তিনি আরও বলেন, সরকার যদি সত্যিই সর্বোচ্চসংখ্যক অবৈধ অভিবাসী শনাক্ত করে থাকে, তবে সেই পরিসংখ্যান সাধারণ মানুষের সামনে প্রকাশ করা উচিত।

শচীন সাওয়ান্ত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী শুধু ভবিষ্যতের বড় বড় স্বপ্ন দেখান, কিন্তু অতীতের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন। ২০১৭ সালের মধ্যে মুম্বাইকে বন্যামুক্ত করার ঘোষণা দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। মুখ্যমন্ত্রীর ঘোষিত ডেডলাইনগুলো কেবলই তারিখের পর তারিখ হয়ে থেকে যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X