কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

কর্মজীবী নারীদের বাস্তব জীবনের নানা প্রতিকূলতা ও একজন মায়ের সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসার আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে ছোট্ট সিনেমা নাটক ‘মা মনি’।

নাটকটিতে কর্মক্ষেত্রে একজন কর্মজীবী মায়ের লড়াই, সমাজের নানা চ্যালেঞ্জ এবং একই সঙ্গে সন্তানের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে, যা দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ছোট্ট সিনেমা ‘মা মনি’-তে ‘মা’ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী এবং ‘মনি’ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন নুর। তাদের অভিনয়ে মা ও সন্তানের সম্পর্কের আবেগ ও গভীরতা আরও জীবন্ত হয়ে উঠেছে।

নাটকটিতে রয়েছে দুটি মনোমুগ্ধকর গান। এর মধ্যে ‘দুই নয়নের মনি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা এবং অন্য গান ‘জীবন তরী’ গেয়েছেন জনপ্রিয় শিল্পী নিয়াজ মাখদুম। গান দুটি নাটকের গল্পকে আরও আবেগঘন ও হৃদয়স্পর্শী করে তুলেছে।

ছোট্ট সিনেমা ‘মা মনি’-এর গল্প রচনা ও পরিচালনা করেছেন আশরাফ ব্যাকুল। নাটকটি সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা থেকে Joy Entertainment (জয় এন্টারটেইনমেন্ট) ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পারিবারিক আবেগ, সামাজিক বাস্তবতা ও মায়ের নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উপস্থাপনা হিসেবে ‘মা মনি’ দর্শকমহলে বিশেষ সাড়া ফেলবে বলে নির্মাতারা আশাবাদী।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X