বাসস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১২:৩৬ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিবছর ৩০ লাখ বাংলাদেশি পর্যটক চায় সৌদি আরব

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়া। ছবি : সংগৃহীত
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়া। ছবি : সংগৃহীত

২০৩০ সালের মধ্যে প্রত্যেক বছর ৩০ লাখ বাংলাদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে সৌদি আরব। চলতি বছর দেশটিতে ৩ লাখ ৩২ হাজারের বেশি বাংলাদেশি ভ্রমণ করেছেন।

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য গ্রাহক-কেন্দ্রিক অফিসিয়াল ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম (nusuk.sa) নুসুক সংক্রান্ত সৌদি আরবের প্রথম রোড শোতে এ তথ্য প্রকাশ করা হয়।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এ রোড শোতে উপস্থিত ছিলেন সফররত সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়া এবং নুসুক এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ।

সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং সৌদি সরকার দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে এটিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।

তিনি বলেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে ইস্যু করার মাধ্যমে ভিসা প্রক্রিয়া সুগম করেছি এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সেনজেন পাসপোর্টধারীদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল পরিষেবা সুযোগ দিচ্ছি।

তিনি আরও বলেন, সৌদি আরব ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিন করেছে, ওমরাহ পালনে গমনকারীদের বীমা খরচ কমিয়েছে এবং যেকোনো ধরনের ভিসায় জমজম পানি পাওয়ার ব্যবস্থা করেছে।

নুসুক এপিএসি সভাপতি বলেন, বাংলাদেশ ৯৬ ঘণ্টার স্টপওভার ভিসার জন্যও যোগ্য, যার মাধ্যমে মুসলমানরা যাত্রাবিরতি হিসেবে ওমরাহ পালন করতে পারবেন।

নুসুকের ব্যবস্থাপনা পরিচালক ফাহদ হামিদাদ্দিন বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সৌদির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার এবং সৌদির ২০৩০ সালের লক্ষ্যমাত্র অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হিসেবে বহাল রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে আমাদের উদ্বোধনী রোড শো প্রত্যাশা ছাড়িয়ে গেছে, আন্তঃসরকার এবং বাণিজ্য অংশীদারদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য অপার সম্ভাবনা উন্মোচন করতে আমাদের সাহায্য করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X