কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

লৌহজং-টঙ্গীবাড়িতে বিএনপির লিফলেট বিতরণ

লৌহজং-টঙ্গীবাড়িতে বিএনপির লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
লৌহজং-টঙ্গীবাড়িতে বিএনপির লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফলে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ি এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ূম ফকির, ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার তুহিন, অহিদসহ আরও অনেকে।

মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) সংসদীয় আসনের নেতা মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের তত্ত্বাবধানে লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লৌহজং ও টঙ্গীবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। তারা জনগণকে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।

এর আগেও সরকারের পদত্যাগের একদফা দাবিতে হরতাল-অবরোধ সফলে বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের নির্দেশে মুন্সীগঞ্জের লৌহজং-টঙ্গীবাড়ী সড়কে মশাল মিছিল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার জানান, এখন নির্বাচনের নামে চলছে জনগণের সঙ্গে প্রতারণা। শুধু বাংলাদেশের জনগণ নয় গণতান্ত্রিক বিশ্ব এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না। সুতরাং আগামী ৭ জানুয়ারি দেশপ্রেমিক জনগণ ভোট দিতে যাবে না। বিএনপি জনগণের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সঙ্গে নিয়ে ভোট বর্জনে অসহযোগ আন্দোলন সফলের বিকল্প নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১০

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১১

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১২

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৩

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৪

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৫

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৬

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৭

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৮

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৯

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

২০
X