কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০২:২৮ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে তিনি কিছু বলেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ কথা জনগণ বলেছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর বাইরে আমার কিছু বলার নেই।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানের আগেরদিন হামলার ঘটনা ঠিক হয়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সরকার সেই ব্যবস্থা নেবে।

ডিবিপ্রধানকে সরানোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশে চাকরির ক্ষেত্রে যাবে আসবে এটাই তো নিয়ম। মডেল মেঘনা আলমকে আটকের ঘটনায় ডিবিপ্রধানকে সরানো হয়নি। এটি একটি নরমাল প্রসেস।

এর আগে, সুনামগঞ্জে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরও ৫ বছর থাকেন। যা নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যেসব জায়গায় ঐকমত্য আছে তার ভিত্তিতে দ্রুতই জাতীয় সনদ তৈরি করা যাবে। এই সনদ তৈরির মাধ্যমে জাতির রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষার দিকে অগ্রসর হওয়া সম্ভব।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কার প্রশ্নের সবার লক্ষ্য এক। তবে সংস্কার বাস্তবায়নের পথ নিয়ে সামান্য ভিন্নতা আছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে- দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত। তাই আমরা আশা করি, প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব। পরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১১

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১২

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৩

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৪

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৫

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৬

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৭

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৮

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৯

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

২০
X