কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৬:৫৭ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ
পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষা মন্ত্রণালয় বলছে ‘স্থগিত’, শিক্ষার্থীদের ‘না’ 

আন্দোলনকালে পলিটেকনিকের এক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
আন্দোলনকালে পলিটেকনিকের এক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরে নানা দাবিতে আন্দোলন করে আসছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার কথা জানিয়েছে তাদের। যদিও আন্দোলনকারীদের প্রতিনিধিরা জানিয়েছেন, এখন পর্যন্ত আন্দোলন স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সচিবের সঙ্গে ছয় দফা দাবি নিয়ে আন্দোলনরত ছাত্রদের ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে আন্দোলনরত ছাত্ররা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাবে এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে মর্মে ঘোষণা করেছে।

এ প্রেক্ষাপটে সোমবার (২১ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। ইতোমধ্যে কারিগরি শিক্ষা বিভাগ দাবিগুলো পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশফিক ইসলাম দেওয়ান বলেন, আমাদের ছয় দফা দাবি নিয়ে সোমবার (২১ এপ্রিল) সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আন্দোলন স্থগিতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X