কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

৫৭ কলেজ থেকে ‘শেখ পরিবার’ বাদ দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম থেকে ‘বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা’, ‘শেখ রাসেল’, ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’সহ শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দিয়ে নতুন নামকরণ করেছে।

সোমবার (২৩ জুন) রাতে প্রকাশিত জাতীয় প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নবনির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় ইতিহাস, জননন্দিত ব্যক্তিত্ব এবং প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে মিল রেখে নতুনভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। স্থানীয়তা, প্রশাসনিক সরলতা এবং বাস্তবিক পরিচিতির বিষয় বিবেচনা করে দীর্ঘ নামের পরিবর্তে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ও সহজবোধ্য নাম বেছে নেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের কারণ ও নির্দেশনা

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজগুলোর পরিবর্তিত নামের তালিকাও সংযুক্ত করা হয়েছে। এই পরিবর্তন অনুযায়ী, এখন থেকে কলেজগুলোর অফিসিয়াল নথিপত্র, নেমপ্লেট, ওয়েবসাইট, চিঠিপত্রসহ সব ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরকে ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ই-মেইলে পাঠানোর নির্দেশও দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X