বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় ঢামেক শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে ঢামেক শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে ঢামেক শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

আবাসন সমস্যা নিরসনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাওয়ায় ক্লাস ফিরছেন না শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢামেকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

এ সময় এক শিক্ষার্থী বলেন, আমরা সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে দেখা করেছি। তার কাছে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। দাবিগুলোর সঙ্গে তিনিও একমত পোষণ করেন। তিনি আমাদের জানিয়েছেন, সারা দেশে মেডিকেল কলেজগুলোতে ১৯টি হল তৈরির একটি প্রকল্প তাদের হাতে রয়েছে। এর মধ্যে দুটি হল ঢাকা মেডিকেলে করার পরিকল্পনা রয়েছে। আগামী মাসে একনেক সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দের জন্য প্রস্তাব উত্থাপন করবে।

সংবাদ সম্মেলনে আরেক শিক্ষার্থী বলেন, নবাগতদের আবাসনের কোনো রোডম্যাপ কলেজ কর্তৃপক্ষ দেয়নি। আজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসেছিল শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরিকল্পনা জানাবে। তবে তারা যত দিন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে না পারছে, তত দিন পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না।

বেশ কিছুদিন ধরে আবাসন সমস্যার সমাধানে পাঁচ দফা দাবি তুলে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে ২১ জুন কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি সভা ডেকে একাডেমিক কার্যক্রম বন্ধ এবং ২২ জুন দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X