কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৪ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১০:২০ এএম
অনলাইন সংস্করণ

মঙ্গলবার থেকে শুরু হজ ফ্লাইট 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে মঙ্গলবার (২৯ এপ্রিল)। এবার সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি। প্রথম দিনই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন ৪১৯ জন হজযাত্রী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানা গেছে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন ৫,২০০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন।

সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। এবার নির্বিঘ্নে হজযাত্রার জন্য প্রস্তুত রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ ৩টি এয়ারলাইনস। ৩১ মে পর্যন্ত হজের ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।

প্রসঙ্গত, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ বা ৫ জুন ২০২৫ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এবার বাংলাসহ ২০ ভাষায় হজের খুতবা অনুবাদ হবে

হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাত ময়দানে হজের খুতবা, যা ৯ জিলহজ মসজিদে নামিরা থেকে প্রদান করা হয়। এই খুতবা এবারও বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে, এবং তাৎক্ষণিকভাবে ২০টি ভাষায় অনুবাদ করা হবে।

যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে- বাংলা, ফরাসি (ফ্রেঞ্চ), মালয়, উর্দু, ফারসি, চাইনিজ, তুর্কি, রাশিয়ান, হাউসা, ইংরেজি, সুইডিশ, স্প্যানিশ, সোয়াহিলি, আমহারিক, ইতালিয়ান, পর্তুগিজ, বসনিয়ান, মালায়লাম, ফিলিপিনো এবং জার্মান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X