কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

হজ শেষে প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৩৬৯ হাজি

হাজিদের ফুল দিয়ে স্বাগত জানান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। ছবি : সংগৃহীত
হাজিদের ফুল দিয়ে স্বাগত জানান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। ছবি : সংগৃহীত

শেষ হলো ২০২৫ সালের পবিত্র হজ। হজের আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মঙ্গলবার (১০ জুন) সকালে প্রথম ফিরতি হজ ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি।

হজযাত্রীদের বহনকারী সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইটটি সকাল ১০টা ৫৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছানো এই প্রথম ফিরতি হজ ফ্লাইটের যাত্রীদের বরণ করে নেওয়া হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায়।

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। এ সময় তিনি হাজিদের হাতে ফুল তুলে দেন।

বেবিচক জানিয়েছে, মঙ্গলবার আরও ৭টি ফিরতি ফ্লাইটে আড়াই হাজারের বেশি হাজি দেশে ফিরবেন। আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইটের এই কার্যক্রম।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন।

২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। এরপর এক মাস ধরে হজ ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পরিচালিত হয়।

সর্বশেষ হজ ফ্লাইটটি ১ জুন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। পুরো হজ মৌসুমে মোট ২২০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।

হজ শেষে নিজভূমিতে ফিরতে পেরে খুশি হাজিরা। তারা সৌন্দর্যমণ্ডিত হজ ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ও সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X