কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের অধিকার নিশ্চিতের আহ্বান এমসিএফের 

সাংবাদিকের প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত
সাংবাদিকের প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত

সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমসিএফ)

শনিবার (৩ মে) মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এ আহ্বান জানায় সংস্থাটি।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (৩ মে) মিডিয়া ফ্রিডম কোয়ালিশন একটি বিবৃতি প্রকাশ করে। তাতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশের মিডিয়া ফ্রিডম কোয়ালিশন সদস্য রাষ্ট্রগুলো গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্যের প্রবেশাধিকারের নীতির প্রতি অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক সমাজের শক্তিশালীকরণ এবং জবাবদিহিতা বৃদ্ধির জন্য একটি মুক্ত, স্বাধীন এবং বৈচিত্র্যময় গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিক এবং গণমাধ্যম পেশাদারদের অবশ্যই সেন্সরশিপ, ভয়-ভীতি প্রদর্শন বা সহিংসতার ভয় ছাড়াই নিরাপদে কাজ করতে সক্ষম হতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা বাংলাদেশ এবং বিশ্বজুড়ে সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করি। যারা তথ্যবহুল, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবদান রাখেন। আমরা এমন একটি পরিবেশের পক্ষে কথা বলি যেখানে সবার কণ্ঠস্বর শোনা যায় এবং মতপ্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারকে সম্মান করা হয়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্বাক্ষর না করার বিষয়ে নির্ভরযোগ্য একটি কূটনৈতিক সূত্র জানায়, বিবৃতি স্বাক্ষরকারী দেশগুলো যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পারেনি। যেজন্য অতীতে দেশটির স্বাক্ষর থাকলেও এবার সেটি নেই।

উল্লেখ্য, দেশে ও দেশের বাইরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশের অংশীদারত্বমূলক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। এটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এর সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X