কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০২:২৮ এএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ০২:৩০ এএম
অনলাইন সংস্করণ

জর্ডান সফর নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত বদলাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়ার প্রস্তাবিত জর্ডান সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

বিশেষ করে সচিবের ‘সপরিবারে সফর’-সংক্রান্ত একটি কনটেন্ট ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এই প্রেক্ষাপটে সফরের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে এক বিবৃতি দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, ‘সচিবের সপরিবারে সফরের’ যে দাবি সামাজিক মাধ্যমে করা হচ্ছে, তা সঠিক নয়। তবে চলমান বিতর্কের কারণে প্রস্তাবিত সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ জুন) রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া তার স্ত্রী-পুত্রসহ মন্ত্রণালয়ের চারজন ও বোয়েসেলের চারজন সফর করবেন’- এমন একটি কনটেন্ট সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, যা তৈরি করেছেন কনটেন্ট ক্রিয়েটর জুলকার নায়েন সায়ের। মন্ত্রণালয় ওই কনটেন্টকে কেন্দ্র করেই প্রতিক্রিয়া জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশিত কনটেন্টে সিনিয়র সচিব ও তার স্ত্রী-পুত্রের সফর সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে, তা সত্য নয়। সরকারি আদেশে স্ত্রী-পুত্রের নাম কোথাও উল্লেখ নেই। বিষয়টি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে মন্ত্রণালয় এই ব্যাখ্যা দিয়েছে।

বিবৃতিতে সফরের উদ্দেশ্য নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়, জর্ডানে বিভিন্ন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ এবং ভবিষ্যতে আরও কর্মী পাঠানোর সম্ভাবনা যাচাই করাই ছিল এই সফরের মূল লক্ষ্য। কিন্তু বিষয়টি নিয়ে জনমনে বিতর্ক সৃষ্টি হওয়ায় প্রস্তাবিত সফরের কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিবের বিদেশ সফর নিয়ে এমন বিতর্ক এবং পরবর্তী সিদ্ধান্ত বদলের ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এতে করে সরকার ও প্রশাসনের জবাবদিহির বিষয়টি আবারও সামনে এলো বলে মনে করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১০

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১১

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৩

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৪

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৫

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৭

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৮

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৯

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

২০
X