রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাবি উপাচার্যের পাকিস্তান সফর বাতিল

রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। পুরোনো ছবি
রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। পুরোনো ছবি

উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে একাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের। কিন্তু ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সফরটি বাতিল করা হয়েছে।

সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাদের সফরটি বাতিল করেছেন।

এ বিষয়ে রাবি উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩ ভাইস চ্যান্সেলর পাকিস্তান যাওয়ার কথা ছিল। আমাদের ফ্লাইটটি ছিল মধ্যপ্রাচ্য দিয়ে। বর্তমানে যেহেতু মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ চলছে- একটা অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই নিরাপত্তাজনিত কারণে আমরা এ রুটে ফ্লাইটে ট্রাভেল করিনি। একইসঙ্গে আমাদের পাবলিক ইউনিভার্সিটির ২ চ্যান্সেলরও কেউ যায়নি।

উল্লেখ্য, পাকিস্তানে ইসলামি সম্মেলন সংস্থার বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক সংস্থার আমন্ত্রণে ৭ দিনের সফরে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ বাংলাদেশের ২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X