কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৩:৩৫ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের দৃষ্টিতে অভিযুক্ত টিউলিপ : চেয়ারম্যান

টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত
টিউলিপ সিদ্দিক। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক দুদকের দৃষ্টিতে অভিযুক্ত হয়েছেন।

সোমবার (১৬ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মো. আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতিসহ তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার, ইনকাম ট্যাক্সে হঠাৎ করেই ১০ থেকে ৩০ ভরি স্বর্ণ বাড়াসহ নানা অসঙ্গতি পাওয়া গেছে।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, টিউলিপ সিদ্দিক যতই বলুক তিনি বৃটিশ নাগরিক। আমাদের কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। আমরা আমাদের নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। টিউলিপ যদি নির্দোষ হন তাহলে তার মন্ত্রিত্ব গেলো কেন? তিনি কেন সরে গেলেন এবং তার আইনজীবী আমাদের কাছে কেন চিঠি লিখলেন?

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দুদক টিউলিপকে তলব করেছে।

১৫ জুন দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশ সরাসরি ঢাকার মোহাম্মদপুরের জনতা হাউজিং সোসাইটি, ধানমন্ডি আবাসিক এলাকা, গুলশান-১ ও ২ এলাকার আবাসিক এই পাঁচটি ঠিকানা এবং গুলশান থানা ও ধানমন্ডি থানার মাধ্যমে পাঠানো হয়।

এর আগে ১৪ মে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে চিঠি দেন তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। সেসময় পৃথক নোটিশে একই মামলার অপর আসামি রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও তলব করা হয়। তবে, দুদকের ডাকে সাড়া দেননি টিউলিপসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

১০

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

১১

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

১২

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

১৩

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

১৬

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

১৮

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১৯

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

২০
X