কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

গরম নিয়ে ‘দুঃসংবাদ’ 

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কয়েকদিন ধরে রাজাধানীসহ সারা দেশ টানা বৃষ্টি হচ্ছে। তবে শনিবার (৯ আগস্ট) থেকে বৃষ্টির প্রবণতা অনেকটা কমতে পারে। এসময় ভ্যাপসা গরম বাড়বে।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

শাহিনুল ইসলাম বলেন, ‘শনিবার থেকে সারা দেশে বৃষ্টি কম থাকবে। তবে ঢাকাসহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। এ অবস্থায় ভ্যাপসা গরম বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় আবার ১২ আগস্টের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে ভারী বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে।’

আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X