কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযানে ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

মোবাইল কোর্ট অভিযান। ছবি : সংগৃহীত
মোবাইল কোর্ট অভিযান। ছবি : সংগৃহীত

দেশজুড়ে মোবাইল কোর্ট অভিযানে ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও এক লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যশোর ও ঢাকা মহানগরের চকবাজার ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭টি মামলার মাধ্যমে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে কক্সবাজার, পঞ্চগড়, রংপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় ০৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি মামলার মাধ্যমে ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে কয়েকটি যানবাহনের চালককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের খিলক্ষেত এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট পরিবহনের চালকদের সতর্ক করা হয়।

এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে পঞ্চগড় ও ঢাকা মহানগরের বনশ্রী ও রামপুরা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি মামলার মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১০

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১১

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১২

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৩

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৪

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৫

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৬

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৭

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৮

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৯

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

২০
X