কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গ্যাস সিন্ডিকেট ভাঙতে মোবাইল কোর্টের অভিযান, অতঃপর...

এলপিজি গ্যাস সিন্ডিকেট ভাঙতে মোবাইল কোর্টের অভিযান। ছবি : কালবেলা
এলপিজি গ্যাস সিন্ডিকেট ভাঙতে মোবাইল কোর্টের অভিযান। ছবি : কালবেলা

এলপিজি গ্যাসে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর কেরানীগঞ্জে তৎপর হয়ে উঠেছে উপজেলা প্রশাসন।

প্রকাশিত সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলায় মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর দৈনিক কালবেলায় কেরানীগঞ্জে এলপিজি গ্যাসের সিন্ডিকেট, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের পর থেকেই ভোক্তা, সাধারণ মানুষ ও বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে একাধিক অভিযোগ আসে উপজেলা প্রশাসনের কাছে।

এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, একাধিক বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করছেন। কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে গোপনে বেশি দামে গ্যাস সরবরাহেরও প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মের দায়ে পাঁচজন বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন। একই সঙ্গে আরও বেশ কয়েকজন বিক্রেতাকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, অবৈধভাবে মজুতকৃত এলপিজি গ্যাস কিংবা সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধ মজুতের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে মূল্যবৃদ্ধি বা মজুত করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং আফতাব আহমেদের নেতৃত্বে ভিন্ন ভিন্ন স্থানে একযোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

স্থানীয় ভোক্তারা কালবেলার সংবাদের পর প্রশাসনের এ দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। তারা এ ধরনের অভিযান নিয়মিত চালু রাখার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X