কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম : বায়তুল মোকাররমের খতিব

নারীর মর্যাদা, নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। ছবি : সংগৃহীত
নারীর মর্যাদা, নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দিচ্ছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। ছবি : সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে ছাত্রদের ব্যবহার করা জুলুম বলে মন্তব্য জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেমিনারে ছাত্রদের অধিকার বিষয়ে কথা বলতে গিয়ে শায়খ আব্দুল মালেক বলেন, এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র দল (সংগঠন) আছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যবহার করে। এটা ছাত্রদের ওপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করছে, এটাও অন্যায়। এটাও তাদের ওপর জুলুম।

জ্ঞান-বিজ্ঞানকে ‘অনৈসলামিক’ পদ্ধতিতে শেখানোকেও বিশাল জুলুম হিসেবে উল্লেখ করেছেন জাতীয় মসজিদের এই খতিব। তার দাবি, জাগতিক জ্ঞান-বিজ্ঞানকে নাস্তিকতা এবং অনৈসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো- এটা বিশাল জুলুম। কঠিন জুলুম। ওই জুলুম থেকে ছাত্রদের রক্ষা করতে হবে।

সেমিনারটিতে ‘নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা : আমাদের করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইনসাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার।

প্রবন্ধে তিনি বলেন, আজকের সমাজে বাবা কর্তৃক মেয়েকে আর্থিকভাবে বঞ্চিত করার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। যেই মা নিজ উদরে বহন করেছেন, বুকের অমৃত পান করিয়ে নির্ঘুম প্রতিপালন করেছেন, তিনিও পর্যন্ত সম্পত্তির বেলায় অনেকক্ষেত্রে পুত্রঘেষা। আর বোনের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়ার বেলায় তার প্রিয় সহোদরদের আমরা কেমন জায়গায় দেখছি? রইল শারীরিক সহিংসতার কথা। আজ এটা এক লোমহর্ষক বাস্তবতা! এ অবস্থা থেকে বের হতে হবে, সমাজকে বের করতে হবে। ইসলামের শিক্ষাগুলো ছড়িয়ে দিতে হবে। নারীর অধিকার ও মর্যাদার বিষয়ে এবং দাম্পত্য জীবনের সৌহার্দ্য ও সৌন্দর্যের যে শিক্ষা ইসলাম দিয়েছে, এগুলো ছড়িয়ে দিতে হবে।

এ সময় বিয়েকে নিরুৎসাহিত করা হচ্ছে অভিযোগ তুলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান ড. এবিএম হিজবুল্লাহ বলেন, বিভিন্নভাবে বিয়েকে নিরুৎসাহিত করা হচ্ছে। তার দাবি, তালাক ও পরকীয়ার মতো বিষয়গুলোতে গণসচেতনতা তৈরিও ইনসাফের কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া উচিত। বিয়ের পূর্বে পাত্র-পাত্রী উভয়ের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ করানো উচিত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X