কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল বায়তুল মোকাররমে সংঘর্ষের কারণ

জুতাসহ বিভিন্ন জিনিস ছুড়ে মারছিলেন এক পক্ষ অন্য পক্ষকে। ছবি : সংগৃহীত
জুতাসহ বিভিন্ন জিনিস ছুড়ে মারছিলেন এক পক্ষ অন্য পক্ষকে। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের মধ্যে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের আগে নিয়মানুযায়ী বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পুরানো খতিব মুফতি রুহুল আমিন (আত্মগোপনে থাকা) তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। নতুন খতিবের কাছে থাকা মাইক্রোফোনে পুরনো খতিব হাত দিলে বর্তমান খতিবের অনুসারীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়।

প্রায় আধাঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর সাবেক খতিব মুফতি রুহুল আমিন মসজিদ ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হলে সোয়া একটার দিকে আবারও মসজিদে নামাজ শুরু হয়। পরে খবর পেয়ে দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরাও।

এ বিষয়ে মতিঝিল পুলিশ বিভাগের উপ কমিশনার মো. শাহরিয়ার আলী সংবাদমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে নতুন এবং পুরাতন খতিব নিয়ে সমস্যা সৃষ্টি হয়। তারা একপক্ষ আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতা বের করে ছুড়ে মেরেছে। পরে জেনেছি পুরাতন খতিব নামাজ পড়াতে পারেননি। নতুন খতিব জুমার নামাজ পড়িয়েছেন।

পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আমরা মসজিদের বাইরে কোনো ঝামেলা তৈরি হতে দেইনি। একটি গ্রুপ এসে মসজিদের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিন্তু আমরা তাদেরকে মসজিদের বাইরেও অবস্থান করতে দেইনি।

উত্তেজনাকর পরিস্থিতে তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি আরও জানান, বর্তমানে মসজিদ এলাকার পরিস্থিতি ‘স্বাভাবিক আছে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১০

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১১

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১২

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৩

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৪

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৫

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৬

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৭

ব্রাজিলের জালে জাপানের গোল

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৯

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

২০
X