কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। পুরোনো ছবি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। পুরোনো ছবি

সরকারি কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কোর্সে দৈনিক ভাতা কিছুটা বাড়ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের জন্য দৈনিক ভাতা বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম এতে স্বাক্ষর করেছেন।

পরিপত্র অনুযায়ী, এখন থেকে নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা কেন্দ্রে অবস্থানকালীন প্রতিদিনি ৮০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ১০০০ টাকা ভাতা পাবেন।

অন্যদিকে দশম গ্রেড ও এর নিচের পর্যায়ের কর্মচারীদের জন্য এই ভাতা কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : এই ভাতা বাবদ অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নিজস্ব বাজেট থেকেই এই ব্যয় নির্বাহ করতে হবে। কোনো আর্থিক অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X