কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

দাবা ও লুডু প্রতিযোগিতার মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানমালা–২০২৫ শুরু হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক জাতীয় ফুটবল তারকা আমিনুল হক। সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। দাবা প্রতিযোগিতার মধ্য দিয়েই জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক অনুষ্ঠানমালার সূচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই এখন খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছেন—এটি একটি ইতিবাচক দিক। দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার আয়োজন থাকা উচিত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক সিদ্ধান্তের উল্লেখ করে আমিনুল হক জানান, আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, গত বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে খেলাধুলার আয়োজন করা সম্ভব হয়নি। এবারে ক্রীড়া প্রতিযোগিতায় পুরোনো সদস্যের সঙ্গে নতুন সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এতে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠছে।

দাবা প্রতিযোগিতায় অংশ নেন ৬০ জন ক্লাব সদস্য। চ্যাম্পিয়ন হয়েছেন মো. জাহিদুজ্জামান, দ্বিতীয় হয়েছেন আলী সানোয়ার, এবং তৃতীয় শামসুল আলম সেতু। লুডু প্রতিযোগিতায় অংশ নেন প্রেস ক্লাবের ৩০ জন নারী সদস্য। তাদের মধ্যে জান্নাতুল ফেরদৌস পান্না প্রথম, লিপিকা সরকার দ্বিতীয় এবং শামীমা চৌধুরী তৃতীয় স্থান অর্জন করেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১০

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১১

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৩

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৪

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৫

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৬

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৭

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৮

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৯

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

২০
X