কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : সংগৃহীত

বিধিমালায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দেবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বপ্রণোদিত হয়ে অন্য প্রতীক দিয়ে ইসি গণবিজ্ঞপ্তি জারি করবে, এমনটা জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

প্রতীক ইস্যুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‎বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে সেটি দেওয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও বলেছি। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।

আখতার আহমেদ জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১ ভোটকেন্দ্র চূড়ান্ত হয়েছে। ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, অস্থায়ী কক্ষ প্রায় ১২ হাজার। একটি কক্ষে ভোট দেবেন গড়ে প্রায় তিন হাজার জন। চলতি সপ্তাহে রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

উপদেষ্টা পরিষদে আরপিও অনুমোদন হওয়ায় জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এখনো দুটি বিষয়ে পিছিয়ে আছি। একটি রাজনৈতিক দলের নিবন্ধন এবং অন্যটি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে মাঠপর্যায় থেকে আমরা আরও কিছু তথ্য সংগ্রহ করেছি। তবে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের বিষয়টি শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাময়িকভাবে কিছুটা পিছিয়ে পড়লেও দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে আখতার আহমেদ বলেন, পিছিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের তাগিদ আছে। কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো কারণ আছে বলে মনে করি না। কেননা, যতটুকু সময় আছে আমরা এর মধ্যেই সেটুকু সম্পন্ন করে নিতে পারব।

এ ছাড়া গণভোটের ব্যাপারে তাদের কাছে এখনো কোনো তথ্য নেই বলে জানিয়েছেন আখতার আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১০

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১১

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১২

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৩

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৪

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৫

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৬

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৯

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

২০
X