কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসিসির প্রশাসককে

মো. শাহজাহান মিয়া। পুরোনো ছবি
মো. শাহজাহান মিয়া। পুরোনো ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে এই দুই দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করে আসছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয় মাধ্যমে এই কর্মকর্তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বও অর্পণ করা হয়। এরপর প্রায় দুই মাস পর ১৮ মে সরকার তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয়।

স্থানীয় সরকার বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানীর দুটি বড় সেবা সংস্থার দায়িত্ব এক ব্যক্তির হাতে দেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। তবে হঠাৎ করে শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলির পেছনের কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X