কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

সড়কের পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, লকডাউনকে কেন্দ্র করে মাঠে টহল জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের অভিযানও অব্যাহত আছে। এ ছাড়া, রাস্তার ধারে পেট্রোল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, কারণ এসব জ্বালানি ব্যবহার করে অঘটন ঘটানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সন্দেহভাজন কাউকে দেখলে ধরিয়ে দিন, তবে আইন নিজের হাতে তুলে নেবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X