কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। পুরোনো ছবি
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। পুরোনো ছবি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, ব্যাংকগুলো সব দেউলিয়া হয়ে গেছে। খালি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেড় লাখ কোটি টাকা ঋণখেলাপি। কিন্তু বাস্তবে তার দ্বিগুণ। তিন লাখ কোটি ঋণখেলাপি। বিভিন্নভাবে টাকা নিয়ে ব্যাংক আজ দেউলিয়া। এসব টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের যোগসাজশ ছাড়া কেউ টাকা বিদেশে নিতে পারে না।’

আজ রোববার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ওই সময় তিনি বিভিন্ন গণমাধ্যমে টাকা পাচার নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন।

সংসদে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক প্রোজেক্টরে স্মার্ট বাংলাদেশের যে চিত্র তুলে ধরেন তার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা চুরিতে, চাঁদাবাজিতে, টাকা পাচারে স্মার্ট হয়েছি। আমরা এখন আর টাকায় ঘুষ লেনদেন করি না। ঘুষ ডলারে নিয়ে বিদেশে নিয়ে স্মার্ট হয়েছি।’

তিনি বলেন, ‘করোনার চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চাপ, আইএমএফের শর্তের চাপ, ব্যাংক খাতের লুটপাটের চাপ। বহুমুখি এত চাপের মোকাবিলায় বাজেটের অগ্রযাত্রা মোটেও নিরাপদ হবে না বলে মনে করি।’

বাজেটে ব্যাংক খাত থেকে দেড় লাখ কোটি টাকা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এনবিআরকে অটোমেশন করলে আরও দেড় লাখ কোটি টাকার বেশি ভ্যাট-ট্যাক্স আদায় হতো। ব্যাংক ঋণের দরকার হতো না।

‘রাস্তাঘাটে মুজিবকোট পরে বুকে সোনার নৌকা লাগিয়ে ঘুরে বেড়ায়। তাদের অন্তরে মুজিব আদর্শ কতটুকু আছে জানি না। রাজনীতি আজ চাটুকারদের দখলে চলে গেছে। যারা যত বেশি তেলমর্দন করে টাকা লুটপাট করে বিদেশে পাঠায়। রাজনীতিতে তারাই ততবেশি উন্নতি করে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১০

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১১

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১২

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৩

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৪

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৫

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১৭

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১৮

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৯

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

২০
X