শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল কার্ডে অনলাইন রিচার্জ চালু, কীভাবে করবেন

মেট্রোরেল ও এভিএম মেশিন। ছবি : সংগৃহীত
মেট্রোরেল ও এভিএম মেশিন। ছবি : সংগৃহীত

মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে এখন থেকে আর স্টেশনে যেতে হবে না। আজ থেকে দেশের যে কোনো স্থান থেকেই র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জ করা যাবে। ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে রিচার্জ করা যাবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন বলেন, গণপরিবহন ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে এটি একটি বড় পদক্ষেপ। অনলাইন রিচার্জ সুবিধায় যাত্রীরা যে কোনো সময় যে কোনো স্থান থেকে নিরাপদে তাদের কার্ড রিচার্জ করতে পারবেন।

নিখিল কুমার দাস বলেন, গণপরিবহনে দক্ষতা, সুশাসন ও যাত্রীসেবার মানোন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন রিচার্জ চালু হওয়ায় যাত্রীরা দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ সেবার অভিজ্ঞতা পাবেন। ভবিষ্যতে আরও সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার কাজ চলমান আছে।

নীলিমা আখতার বলেন, বহুল প্রত্যাশিত এই সেবা যাত্রীদের সময় বাঁচাবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও প্রসারিত করবে। এতে গণপরিবহন আরও আধুনিক ও ঝামেলামুক্ত হবে।

নীলিমা আখতার আরও বলেন, আমাদের মেট্রোরেলে এখন ১৬টি স্টেশন আছে। প্রতিটি স্টেশনে দুটো করে এই মেশিন বসিয়েছি। আপনি বাসায় বসে বা স্টেশনের বাইরে থেকে রিচার্জ করে এসে মেশিনে ট্যাব করবেন তখন আপনার রিচার্জ সফল দেখাবে।

অনলাইনে রিচার্জ করার নিয়ম

১. প্রথমবার রিচার্জ করতে হলে www.rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে।

২. র‍্যাপিড পাস কার্ড আগে নিবন্ধন করা না থাকলে সেখানেও নিবন্ধন সম্পন্ন করতে হবে।

৩. যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যম ব্যবহার করে কার্ডে টাকা রিচার্জ করা যাবে।

৪. অনলাইনে রিচার্জ করার পর তা AVM-এ ট্যাপ না করা পর্যন্ত Pending/অপেক্ষমাণ অবস্থায় থাকবে।

৫. রিচার্জ নিশ্চিত করতে কার্ডটি Add Value Machine (AVM)-এ ট্যাপ করতে হবে।

৬. রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে।

৭. একবারে ন্যূনতম ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

৮. আগের রিচার্জ সম্পন্ন না হলে নতুন রিচার্জ করা যাবে না।

৯. ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না।

১০. ব্যবহারকারী চাইলে অ্যাপ বা ওয়েবসাইট থেকে রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন।

ব্যবহারকারী চাইলে কার্ড এভিএম মেশিনে স্পর্শ করার আগে ৭ দিনের মধ্যে রিচার্জ বাতিলের জন্য অনুরোধ করতে পারবেন। রিচার্জ বাতিলের ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

কার্ড ব্ল্যাকলিস্ট-সংক্রান্ত কারণে পেন্ডিং ট্রানজেকশনের ক্ষেত্রেও গ্রাহক রিফান্ড রিকোয়েস্ট করতে পারবেন। এ ক্ষেত্রেও ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১০

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১১

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১২

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৩

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৪

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৫

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৬

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৭

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৮

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৯

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

২০
X