কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির নিন্দা বিএনপি সমথর্ক আইনজীবীদের

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএএফ) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক জারি করা প্রেস বিবৃতিটির নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিজেএএফের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ বিষয়ে প্রেসে একটি বিবৃতি পাঠিয়ে নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন গত ১৭ সেপ্টেম্বর ইউরোপীয় পার্লামেন্ট কর্তৃক ১৪ সেপ্টেম্বর গৃহীত প্রস্তাবের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে তার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। চাকরিরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে এমন বিবৃতি আসা নজিরবিহীন। এই বক্তব্য থেকে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, বর্তমান শাসন ব্যবস্থায় বিচার বিভাগ সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে দোষী সাব্যস্ত করার রায় ও আদেশ স্পষ্টতই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নির্বাহী বিভাগের নির্দেশে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের বিচার বিভাগকে নির্বাহী প্রভাব থেকে দূরে রাখার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা সাম্প্রতিক দিনগুলোতে সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছি। কিন্তু ১৭ সেপ্টেম্বর জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিটি বিচার বিভাগের ওপর কলঙ্কজনক। তারা তাদের স্বাধীনতা হারিয়েছেন এবং তাদের কাছ থেকে সঠিক ন্যায়বিচার আশা করা যায় না। সম্প্রতি, আমরা দেখেছি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারক নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ হিসেবে ঘোষণা করেছেন এবং নিম্ন আদালতের বিচারকদের ১৭ সেপ্টেম্বরের বিবৃতি সেই ঘোষণারই ধারাবাহিকতা বলে প্রতীয়মান হয়। আমরা বিচার বিভাগীয় কর্মকর্তাদের এই ধরনের বক্তব্যের নিন্দা জানাই এবং বিচার বিভাগের ভাবমূর্তি যাতে আরও ক্ষুণ্ন না হয় সেজন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X