কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

কত শতাংশ মানুষ নির্বাচনে আ.লীগকে চান না, জানা গেল জরিপে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেকে চান না ২৮ শতাংশ মানুষ। নির্বাচন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেডের জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের শিরোনাম ছিল, ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।

জরিপে অর্ধেকের বেশি নাগরিকের মত, আওয়ামী লীগকে বিনা শর্তে অথবা শর্ত দিয়ে নির্বাচনে চান তারা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কী? এমন প্রশ্নে উত্তরে ২৭ দশমিক ৮ শতাংশ মানুষ মনে করেন—বিনা শর্তেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত। ২৬ শতাংশের মতে, শাস্তি ও প্রয়োজনীয় সংস্কারের পর তাদের অংশগ্রহণের সুযোগ মিলতে পারে। আর ১৪ দশমিক ৮ শতাংশের ধারণা, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেই আওয়ামী লীগকে ভোটে ফেরানো যেতে পারে।

এ ছাড়া মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ উত্তরদাতা মনে করেন—শর্তসাপেক্ষে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। আর শূন্য দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন, আগে বিচার করা হোক তারপর দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ মিলুক। এদিকে, ১ শতাংশ মনে করেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।

সব মিলিয়ে হিসাব করলে দেখা যায়—শর্তহীনভাবে বা শর্তসাপেক্ষে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দিয়েছেন ৬৯ দশমিক ২ শতাংশ মানুষ। আর ২ দশমিক ৬ শতাংশ মানুষ, এ বিষয়ে তারা নিশ্চিত নন।

উল্লেখ্য, জাতীয় দৈনিক প্রথম আলোর উদ্যোগে এ জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা-শহর এলাকার ১৮-৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জনকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন ছিলেন। তথ্য সংগ্রহ করা হয় গত ২১-২৮ অক্টোবর।

জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি নির্দিষ্টভাবে কোনো নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। এখানে এমন মানুষদের অন্তর্ভুক্ত করা হয়েছে যারা অনলাইন অথবা ছাপা পত্রিকা পড়তে পারেন। একই সঙ্গে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের ফলাফলের মাত্রা ৯৯ শতাংশ নির্ভরযোগ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X