স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল মাতাতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পাকিস্তান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

বিপিএলের পরবর্তী আসরে অংশগ্রহণকারী প্রায় সব দলেই রয়েছে পাকিস্তানের একাধিক ক্রিকেটার। তবে দেশটির ক্রিকেট বোর্ডের অনুমতি পাওয়া নিয়ে ছিল সংশয়। এখন পর্যন্ত পাকিস্তান দলে থাকা ৯ ক্রিকেটারকে বিপিএল খেলার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে পিসিবি।

এনওসি পাওয়া উল্লেখযোগ্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফিস ও সালমান ইর্শাদ।

আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ। দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়েলস। পরদিন মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স, দুপুর ১টায়। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, মাঝে দুই দিন করে বিরতি। এরপর দ্বিতীয় পর্ব ঘুরে যাবে বন্দরনগরী চট্টগ্রামে—৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত জমবে লড়াই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। তিনদিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারিতেই শেষ হবে গ্রুপ পর্বের খেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X