রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে : আইন উপদেষ্টা

তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতা অটুট থাকবে : আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

সরকার পরিবর্তনের পরও দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার বিশ্বাস, এ দুটি মৌলিক বিষয় ‘সুরক্ষিত ও অপরিবর্তনীয়’ থাকবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আসিফ নজরুল এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুটি বিষয় কখনোই হারিয়ে যাবে না। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট নিজেই এখন এই আইনের রক্ষক।

তিনি যোগ করেন, মানবাধিকার অগ্রগতির জন্য এ দুটি বিষয় মৌলিক গ্যারান্টি। আমাদের অন্য সংস্কারগুলো, যেমন- জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ও গুম প্রতিরোধ অধ্যাদেশ শক্তিশালী ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। সরকার থেকে বিদায় নেওয়ার পর এসব আইন রক্ষায় নাগরিক সমাজের পাশে থাকবেন বলেও জানান তিনি।

আসিফ নজরুল পুলিশ কমিশন অধ্যাদেশের উদাহরণ টেনে বলেন, যদিও একটি ১০০ পারসেন্ট শক্তিশালী কমিশন গঠন সম্ভব হয়নি, তবুও এটি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সরকারের ওপর ইতিবাচক চাপ তৈরি করবে। তিনি দ্রুত বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ের সেবা সংস্কারের মতো অর্জনগুলোরও উল্লেখ করেন।

তিনি উপস্থিত সবাইকে অর্জিত সংস্কারগুলো রক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে একসাথে কাজ করলে আমরা আরও উন্নত বাংলাদেশ গড়তে পারব।

অনুষ্ঠানে গৃহায়ন ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধি আলবার্তো জিওভানেত্তিসহ প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X