কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘নির্ধারিত দামে আলু বিক্রি না করলে আমদানির পরামর্শ দেব’

বগুড়ার আলু ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ভোক্তা অধিকারের ডিজি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত
বগুড়ার আলু ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন ভোক্তা অধিকারের ডিজি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত

সরকার নির্ধারিত দামে আলু বিক্রি না করলে সরকারকে আমদানির পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আলু ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সফিকুজ্জামান বলেন, এই সংকট নিরসনে আমরা কৃষি বিভাগ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলেছি। আশা করি, আগামী দুই-তিন দিনের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে আসবে। না হলে আমদানির অনুমতি দিতে আমি সরকারের কাছে সুপারিশ করব। পাইকারি পর্যায়ে ২৭ টাকায় আলু বিক্রি নিশ্চিত করতে হিমাগার ও আলু ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকের পর ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, গত দেড় মাস যাবৎ আলুর বাজার অস্থিতিশীল রয়েছে। আমরা জানি, আপনারাও জানেন বাজারের ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিশৃঙ্খলা হচ্ছে। সেই বিশৃঙ্খলা দূর করতে আজকে আমরা এখানে এসেছি। কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর পাইকারি মূল্য ২৭ টাকা কেজি বিক্রি হলেই বাজারে ৩৫-৩৬ টাকা করে বিক্রি হবে। এর মধ্যে অন্য কোথাও সমস্যা হলে, আমরা সে বিষয়েও হস্তক্ষেপ করব।

এদিন সকালে বগুড়ায় আলুর বাজার পরিদর্শনে যান ভোক্তা অধিকারের ডিজি। এ সময় শিবগঞ্জ উপজেলার মোকামতলায় আর অ্যান্ড আর পটেটো স্টোরেজ নামের একটি হিমাগার ঘুরে দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X