কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত ‘বিজয় উৎসব ২০২৫’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে ব্র্যাক ইউনিভার্সিটিতে দিনব্যাপী আয়োজন করা হয় ‘বিজয় উৎসব ২০২৫।’ বিজয়ের ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তি, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।

১৭ ডিসেম্বর ২০২৫ ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছায়ানট ও ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে একটি গীতিনাট্যের মাধ্যমে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। দীর্ঘ ২৩ বছরের বঞ্চনা, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে চূড়ান্ত বিজয় অর্জনের ইতিহাস গান, নৃত্য ও কথামালার মাধ্যমে জীবন্ত করে তোলেন ছায়ানট ও ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানটের কার্যকরী সংসদের সভাপতি ডা. সারওয়ার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ, অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ছায়ানটের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাসকে তরুণদের কাছে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জীবন্ত অভিজ্ঞতায় রূপ নেয়। তিনি বলেন, সংগ্রাম ও বিজয়ের প্রকৃত তাৎপর্য অনুধাবনের জন্য সাংস্কৃতিক চর্চা ও শিক্ষার সমন্বয় অপরিহার্য। এ সময় তিনি শিক্ষার্থীদের ইতিহাস সচেতন ও দায়িত্বশীল মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী বলেন, সংখ্যার বিতর্কে গিয়ে যেন মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ খাটো না করা হয় এবং কোনোভাবেই যেন গণহত্যাকারীদের অপরাধ লঘু না হয়। তিনি ইতিহাস বিকৃতি থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন মুক্তিসংগ্রামে বাংলা গানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজের অস্থিরতা ও অসহিষ্ণুতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উপদেষ্টা ও স্কুল অফ ফার্মেসির প্রফেসর শরমিন্দ নীলোৎপল। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X