সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
বাসস
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা একাডেমি পরিচালিত ৮ পুরস্কার ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা একাডেমি পরিচালিত ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে ৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

বাংলা একাডেমি পরিচালিত ২০২৫-এর ৮টি পুরস্কার যারা পাচ্ছেন- সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। তিনি ভাষাভিত্তিক গবেষণার মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রকৃতি ও বিজ্ঞান-চর্চায় সামগ্রিক মূল্যায়নে খসরু চৌধুরী এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পাচ্ছেন, সানাউল হক খান। তিনি বাংলা কবিতায় সামগ্রিক মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান। তিনি বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে পুরস্কার পাচ্ছেন। এর অর্থমূল্য ১ লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

আবু রুশদ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শিবব্রত বর্মন। তিনি অনুবাদ-সাহিত্যে অনন্য অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম। গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের জন্য (গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য) এ পুরস্কার পাচ্ছেন। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন সুব্রত বড়ুুয়া। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কার পাচ্ছেন তিনি। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা।

এ ছাড়াও অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের মূল্যায়নে ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন আনিসুর রহমান। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১০

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১২

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৩

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৪

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৫

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৬

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৭

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৮

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৯

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

২০
X