মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বইমেলায় সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলল প্রকাশক ঐক্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬-কে ঘিরে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এবং প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য-এর মধ্যকার সমঝোতা ভঙ্গ, অব্যবস্থাপনা ও পরিবেশগত অবনতির অভিযোগ তুলে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে প্রকাশকরা।

মঙ্গলবার (৩ মার্চ) পাঠানো এক লিখিত বিবৃতিতে ‘প্রকাশক ঐক্য’ জানায়, নানাবিধ প্রতিকূলতা ও চরম সময়স্বল্পতার মধ্যেও মেলা এবং নতুন সরকারের প্রতি সহযোগিতার মনোভাব থেকেই তারা এবারের মেলায় অংশ নিয়েছেন। তবে মেলার প্রথম ছয় দিনের অভিজ্ঞতায় পাঠক সমাগম নিয়ে পূর্বে ব্যক্ত করা আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে বলেও দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলা একাডেমির সঙ্গে সমঝোতা অনুযায়ী এবার সব প্যাভিলিয়ন বাতিল করে সর্বোচ্চ ৫ ইউনিটের স্টল বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দেশের ঐতিহ্যবাহী ও শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে সে অনুযায়ী ৫ ইউনিট স্টল দেওয়া হলেও, অস্বচ্ছ প্রক্রিয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে ৬ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রকাশকদের ভাষ্য, এটি সমঝোতার সুস্পষ্ট ব্যত্যয় এবং এ বিষয়ে বাংলা একাডেমির আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রয়োজন।

মেলার মাঠের অবকাঠামোগত দুর্বলতার কথাও উল্লেখ করা হয়েছে। দুই সারির স্টলের মাঝের পথ ইটবিহীন ও অসমতল, খোঁড়াখুঁড়ির কারণে গর্ত ও মাটির ঢেলা পড়ে থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নিয়মিত পানি না ছিটানোয় ধুলাবালি উড়ছে, যা পাঠক, দর্শনার্থী ও স্টলকর্মীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। সন্ধ্যার পর মশার উপদ্রবও মারাত্মক আকার নিয়েছে বলে অভিযোগ করা হয়। এ বিষয়ে আয়োজকদের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও দাবি প্রকাশকদের।

বিবৃতিতে আরও বলা হয়, মেলা প্রাঙ্গণে অবৈধ মাদক বিক্রি ও সেবনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা বইমেলার পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং অত্যন্ত উদ্বেগজনক। এ ছাড়া, হকারদের অবাধ বিচরণ, বাদাম-ঝালমুড়ি এমনকি সিগারেট বিক্রির ঘটনাও মেলার শৃঙ্খলা নষ্ট করছে বলে অভিযোগ তোলা হয়েছে।

রাতে স্টল বন্ধ হওয়ার পর মেলা প্রাঙ্গণে ছিন্নমূল ও বহিরাগত ব্যক্তিদের প্রবেশের কারণে প্রকাশকদের বই ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কোটি টাকার বই ও মালামাল ঝুঁকির মুখে পড়ছে বলে দাবি সংগঠনটির।

প্রকাশক ঐক্য জানায়, তারা কোনোভাবেই মেলা কর্তৃপক্ষের প্রতিপক্ষ নয়; বরং গঠনমূলক সমালোচকের ভূমিকায় থেকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সফল বইমেলা চায়। সংগঠনটি আগামী ৫ মার্চের মধ্যে বিশেষ করে অবকাঠামো, পরিবেশ, নিরাপত্তা ও হকার সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ৬ ইউনিট স্টল বরাদ্দের বিষয়ে অবিলম্বে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদানের আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X