কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী ছাড়া পুরস্কার নেবেন না মোহন রায়হান

মোহন রায়হান
কবি মোহন রায়হান | ছবি : কালবেলা

সংস্কৃতি মন্ত্রণালয়ের ঘোষণায় নির্ধারিত দিন-তারিখ ঠিক থাকলেও শেষ পর্যন্ত পদক গ্রহণ করতে যাননি কবি মোহন রায়হান। তার অভিযোগ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণের জন্য তিনি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ বা চিঠি পাননি। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর হাত থেকেই এ সম্মাননা গ্রহণ করতে চান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (০২ মার্চ) সকাল ১১টায় বাংলা একাডেমিতে তাকে পদক প্রদান করা হবে। তবে পরদিন রোববার (০১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহন রায়হান বলেন, তিনি প্রধানমন্ত্রীর হাত থেকেই পুরস্কার নিতে চান।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বৃহত্তর স্বার্থে’ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। তবে আনুষ্ঠানিক কোনো ‘আমন্ত্রণ না পাওয়ায়’ সোমবার (০২ মার্চ) সকালে তিনি বাংলা একাডেমিতে পুরস্কার গ্রহণ করতে যাননি।

পুরস্কার গ্রহণের বিষয়ে জানতে চাইলে মোহন রায়হান কালবেলাকে জানান, তিনি পুরস্কার নিতে রাজি আছেন, তবে তার একটি শর্ত রয়েছে, প্রধানমন্ত্রীর হাত থেকেই এ সম্মাননা গ্রহণ করতে চান।

তিনি বলেন, ‘অন্যদের প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছেন। পুরস্কার দেওয়ার যে রীতি, সেটিও তাই। আমিও প্রধানমন্ত্রীর হাত থেকে নিতে চাই। সংবাদ সম্মেলনেও আমি একই কথা বলেছি, মর্যাদাপূর্ণ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার দেওয়া হোক।’

মোহন রায়হান আরও অভিযোগ করেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ বা চিঠি দেওয়া হয়নি। ‘আনুষ্ঠানিক যোগাযোগ না থাকায় আমি পুরস্কার গ্রহণ করতে যাইনি,’—যোগ করেন তিনি।

এদিকে বাংলা একাডেমিতে পুরস্কার প্রদানের জন্য ব্যানারসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল বলে একাডেমির কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। পুরস্কার স্থগিতের সিদ্ধান্ত যেহেতু সরকার থেকে নেওয়া হয়েছিল, এখন পুরস্কার দেওয়ার সিদ্ধান্তও সরকার থেকেই জানানো হবে বলে মনে করছেন একাডেমি সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগে বাংলা একাডেমি যখন এবারের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে, সেখানে মোহন রায়হানকে কবিতায় এ পুরস্কার দেওয়ার কথা বলা হয়। সে অনুযায়ী তিনি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতও ছিলেন।

কিন্তু পুরস্কার বিতরণের সময় অনুষ্ঠান মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি। পরে তিনি পুরস্কার না নিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ নিয়ে তীব্র সমালোচনার পর শনিবার মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাকে সোমবার এ পুরস্কার দেওয়া হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ প্রদান করার ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা হওয়ায় তাৎক্ষণিকভাবে এ পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগ পর্যালোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।’

উত্থাপিত অভিযোগ পর্যালোচনার জন্য গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অভিযোগসমূহ পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।’

কিন্তু সোমবার সকালে মোহন রায়হান পুরস্কার নিতে না যাওয়ায় বিতর্কের অবসান হলো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X