কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

প্রথম আলো-ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে

সংবাদমাধ্যম দুটির কার্যালয়। পুরোনো ছবি
সংবাদমাধ্যম দুটির কার্যালয়। পুরোনো ছবি

জনপ্রিয় পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার মধ্যরাতে পত্রিকা দুটির প্রধান কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, রাত ১টা ৪০ মিনিটের দিকে ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে প্রথম আলো কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে এলেও ভোরে ভবনটি থেকে ধোয়া উড়তে দেখা গেছে।

এর আগে এদিন রাত ১২টার দিকে ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে প্রতিষ্ঠান দুটিতে আগুন দেওয়া হয়।

এদিকে হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা। গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন পত্রিকা দু'টির শীর্ষ কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না। এছাড়া আপাতত অনলাইন স্থবির হয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১০

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১১

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১২

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৩

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৪

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৫

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

১৬

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১৮

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১৯

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

২০
X