কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্তা মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে বলেন, ‘দেশের অন্যতম খ্যাতনামা সাংবাদিক নূরুল কবিরের সঙ্গে অসদাচরণ এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করা অনাকাঙ্ক্ষিত, যা মুক্ত গণমাধ্যমের ওপর চরম আঘাতের শামিল। চব্বিশের জুলাই অভ্যুত্থানের নতুন বাংলাদেশে এটি একেবারেই সমীচীন নয়।’

তারা বলেন, ‘বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ডেইলি স্টার ভবনের সামনে গণমাধ্যম ও মুক্তচিন্তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নুরুল কবিরের মতো একজন নির্ভীক সাংবাদিককে যেভাবে বাধা প্রদান ও লাঞ্ছনা করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও অনভিপ্রেত। আমরা মনে করি, একজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সংবাদপত্রের কণ্ঠরোধ এবং গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লব-পরবর্তী সময়ে যেখানে সাধারণ মানুষের অবাধ চলাফেরা ও বাকস্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা, সেখানে রাষ্ট্রযন্ত্রের এমন কর্মকাণ্ড জনমনে নেতিবাচক বার্তা দেয়।’

ইউট্যাবের শীর্ষ দুই নেতা আরও বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই, নূরুল কবীর বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বীরযোদ্ধা। ফ্যাসিস্ট হাসিনার দুঃশাসনে হুমকির মুখেও কোনো দিন সত্যি কথা বলা বন্ধ করেননি। নূরুল কবিরের মতো সত্যনিষ্ঠ সাংবাদিকের প্রতি এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার এবং ভবিষ্যতে যাতে কোনো নাগরিককে এভাবে হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। ইউট্যাব দেশের সাংবাদিক সমাজ ও মুক্তচিন্তার মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X