কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংহত হবে : ইউট্যাব

ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত
ইউট্যাবের লোগো। ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সংগঠনটি।

বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বিএনপির মতো বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দলের পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তারেক রহমান। আমরা বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে আগামীতে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপি আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।

তারা বলেন, তারেক রহমানের হাত ধরেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হবে। কেন না, এরই মধ্যে তারেক রহমানের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আজ সুসংগঠিত। জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার আপসহীন ভূমিকা এবং দেশপ্রেম সর্বজনবিদিত।

ইউট্যাবের শীর্ষ এই দুই নেতা বলেন, গঠনতন্ত্র মোতাবেক দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমান ইনশাআল্লাহ সফল হবেন। কারণ তার আছে বিরল এবং বিরাট অভিজ্ঞতা। তিনি হলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী।

পরিবার থেকেই রাজনীতির দীক্ষা নিয়েছেন তারেক রহমান। বিগত প্রায় দেড় যুগ তিনি তার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিত করেছেন। ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

ইউট্যাব নেতৃবৃন্দ আরও বলেন, দল ও দেশ পরিচালনায় তারেক রহমানের অভিজ্ঞতার ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। আমরা বিশ্বাস রাখতে চাই স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত নতুন বাংলাদেশে তিনি তার অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিএনপিকে আরও সুসংহত করবেন। একইসঙ্গে দলের নীতিনির্ধারকদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নেবেন।

শেষে নেতৃবৃন্দ বলেন, আমরা আবারও তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তার উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X